নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুরের মধুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম নামে দুই সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা মো. দোবির হোসেন শেখের কন্যা রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় বাড়ির একটি আমগাছে আম পাড়ার উদ্দেশ্যে ওঠেন তিনি।
গাছে ওঠার একপর্যায়ে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুনা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।
রুনা বেগমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯