1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে আহত নেতাকর্মীদের খোঁজ-খবর নিলেন বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে আহত নেতাকর্মীদের খোঁজ-খবর নিলেন বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম 

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে হামলায় শিকার মধুখালী পৌর যুবদলের সি:যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদারের বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন,ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি, কর্মীবান্ধব,সদ্য কারা মুক্ত নেতা,খন্দকার নাসিরুল ইসলাম।

আজ সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া উপজেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্লার জানাযায় নামাজে

অংশগ্রহণ করেন এবং রিয়াজের ছেলে সন্তানের পড়াশোনার দায়িত্ব ভার গ্রহণ করেন। দুপুরে ম্যাকচামি ইউনিয়নের বামুন্দি গ্রামে পল্লী চিকিৎসক উত্তম রায়ের বাড়িতে গিয়ে রায় পরিবারের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন।

সে সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলার বিএনপির যুগ্ন সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ফরিদুল ইসলাম সাগর, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, পৌর কৃষক দলের আহবায়ক নুরুন্নবী, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন বিশ্বাস, শ্রমিক নেতা ভিপি শাহীন মোল্লা, যুবদলের সদস্য সচিব ইনামুল খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহুরুল ইসলাম লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান কালা ও যুগ্ম আহ্বায়ক রাজু বিশ্বাস,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সি:যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত সরত, জাসাস এর আহ্বায়ক গালিব হাসান লিওন সহ অন্যান্যরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71