1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে উপজেলা আওয়ামীলীগ নেতাসহ ৩জন আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে উপজেলা আওয়ামীলীগ নেতাসহ ৩জন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর২০২৫খ্রি.) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
১৫নভেম্বর ২০২৫খ্রি.শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

মধুখালী সূত্রে জানা যায় ৫ আগস্ট ২০২৪ তারিখে মধুখালীর ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলে,ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ছাত্রদের ওপর আকস্মিক হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হোলেন,উপজেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো,সাদেকুর রহমান সাদেক,অপর দুই ব্যক্তি হলেন,আড়পাড়া ইউনিয়নের মো.আকিদুল ইসলাম,নওপাড়া ইউনিয়নের আব্দুল কাদের শেখকে আটক করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ও মধুখালী থানার এসআই মো.রোস্তম আলী জানান ২০২৪ সালের আগস্টে ছাত্রদের ওপর হামলার মামলায় সন্দিহানবসত তাদেরকে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71