
পার্থ রায়;-
আজ ৪ জানুয়ারী রবিবার ফরিদপুর মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী ও সাটিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় একতারা সঙ্গীত একাডেমির নিজস্ব কার্য়লয়ে তাদের নিজস্ব আয়োজনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিষ্ণুপদ চক্রবর্তী একতারা সঙ্গীত একাডেমি, আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান মিহির গাঙ্গুলি একতারা সঙ্গীত একাডেমি ।
প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরন করেন সভাপতি নিশীথ আচার্য্য একতারা সঙ্গীত একাডেমি, সিনিয়র সহ-সভাপতি দুলাল চৌধুরী , সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা রায় , প্রচার সম্পাদক পার্থ রায়,সদস্য জহিরুল ইসলাম, সদস্য ইতিকা গুহ , সদস্য দিপা সাহা এছাড়া একাডেমির অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯