1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

মধুখালীতে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মফিজুর রহমান মুবিন:-

ফরিদপুরের মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে ইজিবাইক চালক মো. সাইফুল ইসলাম রাজু তার লাল খয়েরি রঙের ব্যাটারি চালিত ইজিবাইকটি রেখে নাস্তা করার জন্য একটি হোটেলে যান। নাস্তা শেষে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি ইজিবাইক চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্সসহ তদন্তে নামেন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মধুখালী পৌরসভার মেছোড়দিয়া মোড় এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) এবং ঢাকা জেলার মুগদা থানাধীন মান্ডা ছাতার এলাকার মৃত মোহাম্মদ নুরু খানের ছেলে শান্ত (৩৭)।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, ইজিবাইক চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71