1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে যশোরগামী টাইলসবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৯০-১১) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৮৩-৭৭)-এর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা শুক্লা বিশ্বাস (৩৫) নামে এক নারী নিহত হন।

নিহত শুক্লা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মোনহার বিশ্বাসের মেয়ে। তিনি তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।

মধুখালী করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “টাইলসবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত দু’জনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71