1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে- নিহত ২ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে- নিহত ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জাগো নিউজকে বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71