1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ২০ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ২০

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) নামের এক ব্যক্তি বাস ও গাছের মাঝে আটকা পড়েন।

খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় বাসের অন্তত আরো ১৯ যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71