
মেহেদী হোসেন পলাশ:-
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামের অত্যান্ত হতদরিদ্র, অসহায় ৭০ বছরের বৃদ্ধা নাছি বেগমের একমাত্র আশ্রয়স্থল, শেষ সম্বলটি তার বসতভিটা আগুনে পুরে নিঃশেষ হয়ে গেছে ।
গত ৪ঠা মার্চ সেহরীর সময় রান্না করতে গিয়ে এই আগুন লেগেছে বলে জানা যায়।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বিশিষ্ট দানবীর এবং আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী নেতা আলমগীর কবির।
আলমগীর কবির বিভিন্ন অসহায় দুস্থ পরিবারকে নিয়মিত সহযোগিতা করে থাকেন।
মধুখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, বৃদ্ধের অসত্যের কথা আলমগীর কবিরকে অবগত করলে, তিনি বৃদ্ধা নাসি বেগমকে একটি ঘর করে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলমগীর কবিরের নির্দেশে ও জহুরুল ইসলাম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধির টিম সম্বলহীন নাছি বেগমের পরিবারের খোঁজ খরর নিতে আজ ৫ই মার্চ বৃহস্পতি বার সকালে ১০ টার সময় তার বাড়িতে যায়। আলমগীর কবিরের পক্ষ থেকে চাল, ডাল, চিনি, তেল, মুড়ি, চিড়া, খেজুর, তরমুজ, কম্বল, শাড়ি, গামছা, বিছনার চাদর অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এবং দ্রুত সময়ের মধ্যে তার বসতবাড়ি তৈরির কাজ শুরু করা হবে বলে জানান।
প্রতিনিধি টিমে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
স্বেচ্ছাসেবক দল নেতা রকিবুল ইসলাম সুমন, বিপ্লব
বিশ্বাস মিল্টন, রাকিব মোল্যা, শিপন মৃধা, তানভীর শেখ, রিফাত সহ অন্যান্যরা ।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯