1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত আরোহী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত আরোহী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মফিজুর রহমান মুবিন

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া বাইপাস সড়কের সামনে মোটরসাইকেল ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. রোমান মোল্লা (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার রিদয়পুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে।

শনিবার দুপুরে যশোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৩৮০৯) এবং ঢাকা থেকে মাগুরাগামী সুজুকি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মো. রোমান মোল্লা এই দুর্ঘটনার শিকার হন।

আহত অবস্থায় তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার পর হানিফ পরিবহন বাসটি আটক করা হয়েছে এবং মোটরসাইকেলটি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, বাইপাস সড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, এ সড়কে যানবাহনের গতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71