1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে যৌথবাহিনী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে যৌথবাহিনী

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

১৩ জুলাই রাত্রে ফরিদপুরের মধুখালীতে মাদক, বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী। রবিবার রাত্রে উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালিত করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়।

এ অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকেও আটক করা হয়েছে।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে । ওসি আরও জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71