
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
বিদেশ থেকে ফিরে আসা নারী ও পুরুষ অভিবাসী শ্রমিকদের পূনর্বাসন সহায়তা প্রকল্প আরএসআরএমডাব্লিউ ফরিদপুরের আওতায় কারিতাস বরিশাল আঞ্চলের ফরিদপুর প্রকল্প অফিসের আয়োজনে সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৪খ্রি.বৃহস্পতিবার সাড়ে ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব এলাহী,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস,নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম,সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহ,কারিতাসের উচোমেন রাখাইন,আবু সাইফ,মাথিয়াস হালদার ও ব্রাকের রত্না আক্তারসহ প্রমুখ ।