
মধুখালী প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের *দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)*-এর আওতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, প্রকল্পের উপ-পরিচালক (ফরিদপুর) মো. খায়রুল ইসলাম এবং মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ আরও অনেকে।
এ কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলার পরিষদ পুকুর, হাটঘাটা মাদ্রাসা পুকুর, গোন্দারদিয়া খাল, মধুখালী আশ্রয়ণ প্রকল্প পুকুর ও বৈকুণ্ঠপুর বাওরে প্রায় ৩৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯