1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় একটি র‍্যালীর মাধ্যমে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে মধুখালী মালটিপারপাস হলরুমে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক এর সভাপতিত্বে ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল ও শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের শিক্ষক খাদিজা সুলতানা এর সঞ্চালনায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস -২৪ ইং পালিত হয়। উক্ত দিবসে শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন। জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন, মধুখালী পৌর বিএনপি সভাপতি ও আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতি মধুখালী শাখার সভাপতি অধ্যক্ষ নাজির হোসেন মৃধা , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মধুখালী উপজেলা শাখা মীর নাজমুল হোসেন, মধুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাওলানা আলীমুজ্জামান, চরবাশরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাত জাহান প্রমুখ। এ ছাড়া উক্ত অনুস্ঠানে বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্যা ও কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশীর উদ্দিন আহম্মেদ সহ উপজেলার প্রাথমিক , মাধ্যমিক , মাদ্রাসা এবং কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্টানের সভাপতি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক সকলের দাবী দাওয়া ও গুরুত্বপূর্ন বক্তব্য শুনে উপজেলার প্রাথমিক , মাধ্যমিক , মাদ্রাসা এবং কলেজের সকল শিক্ষকদের মাঝে সরকারী নির্দেশনায় সমাধান মূলক গুরুত্বপূর্ন বক্তব্য দিয়ে ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজে শিক্ষক মনিরুল ইসলামকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং সবার জীবনের উত্তরাউত্তর মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71