1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। রিজিয়া বেগম উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের গগন মোল্লার স্ত্রী।

স্থানীয় হাসপাতাল ও সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর সাংসারিক কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ঘরের দরজার সামনের সিঁড়ির নিচে ওৎ পেতে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ কবির সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, সার্প দংশনে আক্রান্ত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71