1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সালমান আহমেদ, মধুখালী :-

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি – ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫ ইং) বিকালে উপজেলার কোড়কদী ইউনিয়নের রামদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন মোল্যাডাঙ্গি যুব সংঘ ও নারুয়া যুব সংঘ একাদশ। এসময় মঞ্চে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান। খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক, মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আবুল কাশেম আবুল।

এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম রব্বানী পুলিন। বীর মুক্তিযোদ্ধা এস.এ সালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম শেখ। মধুখালী সরকারী আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি শাহীন মোল্যা। কোড়কদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র দুঃসময়ের ত্যাগী নেতা আসাদুজ্জামান মোল্যা (মাষ্টার)। কোড়কদী ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান। কোড়কদী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান সুইট। সরকারী আইনউদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, রাতুল হাসান ও আকিব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71