1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে মধুমতী নদীর ভাঙনে বিলীন বাড়ি ফসলি জমি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে মধুমতী নদীর ভাঙনে বিলীন বাড়ি ফসলি জমি

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

টানা বৃষ্টি ও নদীর পানি কমতে শুরু করায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতী নদীতে ভাঙন দেখা দিয়েছে।

গত চার-পাঁচ মাসে উপজেলার পশ্চিম সালামতপুর গ্রামের সাতটি পরিবারের বসতবাড়ি, রাস্তাঘাট বিলীন হয়েছে মধুমতি নদীর গহবরে। অনেক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। ভাঙনে কমপক্ষে ১০ একর ফসলি জমি নদী গর্ভে চলে গেছে।
সালামতপুর ও দয়ারামপুর গ্রামের কৃষিজমি ভেঙে যাচ্ছে চোখের পলকে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সালামতপুর গ্রামের নদীর পশ্চিম-উত্তর পারের অনেকেই। তবে ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা গেছে,উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর, বকসিপুর, জারজরনগর,বিজয় নগর,চরকসুন্দি এই পাঁচ গ্রামের মানুষ মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে দিশেহারা হয়ে পড়েছেন। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন গ্রাম গুলোর কৃষিজমি,ঘরবাড়ী

মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান গুলো রক্ষার্থে ইতিমধ্যে পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। নদী ভাঙ্গন রোধের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার জানান আমরা উপরোস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। কিছু এলাকার কাজ শুরু হয়েছে। অচিরেই বাঁধের কাজ শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71