1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মধুখালী প্রতিনিধি:-

ফরিদপুরের মধুখালী থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. গাজী বিশ্বাস (৩২)। তিনি মধুখালী থানার একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার রাতে মধুখালীর বনানী সড়ক এলাকা থেকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার র‍্যাব (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ফরিদুপরের মধুখালী থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে সাত বছরের সাজা দেয় আদালত। কিন্তু এতদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে গতকাল রাত ১১টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মধুখালী পৌরসভার বনানী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71