1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যায় সেখ রাসেলের স্বীকারোক্তি, নিহতের স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যায় সেখ রাসেলের স্বীকারোক্তি, নিহতের স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মুন্নু মৃধা:

ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদ (৬১) হত্যাকাণ্ডে দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত কালাম আজাদ চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ তানভীর আহমেদের পিতা। তিনি গত ২৭ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন। পরদিন তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং ১৩০৯)।

তদন্তে পুলিশ দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা (৩০), শাশুড়ি রাফেজা (৫৫) ও মো. রাসেল শেখ (২৯)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে রাসেলের দেওয়া তথ্যে ২৯ এপ্রিল সকালে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠের ভুট্টাক্ষেত থেকে কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

৩০ এপ্রিল গ্রেপ্তার তিন আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। রাসেল শেখ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুনানির দিন আগামী ৫ মে ধার্য করেছেন আদালত।

মধুখালী থানার ওসি এস. এম. নুরুজ্জামান জানান, নিহতের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ির যোগসাজশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আসামি রাসেল তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71