1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মধুখালী প্রতিনিধি:

আজ ২৬ মার্চ ২০২৫ ইং ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেলের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ ইং উদযাপিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এবং মুক্তিযুদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপি মধুখালীতে উদযাপিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71