1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের  ন্যায় ফরিদপুরের মধুখালীতে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। 

 ১৬ ডিসেম্বর ২০২৪খ্রি. সোমবার সূর্যোদয়ের সাথে সঙ্গে মধুখালী মুক্তিযুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন মধৃখালী উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  বিজয় মেলার উদ্বোধন পরবর্তীতে  আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেলের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মো.এরফানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাহবুব ইলাহী,সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.খুরশিদ আলম ভুইয়াসহ প্রমুখ।

অপর দিকে দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‍্যালী করা হয়। র‍্যালী মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ থেকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে বাজার প্রদক্ষিণ করে পাইলট বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71