1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে সরকারি হাসপাতালের চিকিৎসককে ঔষুধ কোম্পানির প্রতিনিধির দেখে নেওয়ার হুমকি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে সরকারি হাসপাতালের চিকিৎসককে ঔষুধ কোম্পানির প্রতিনিধির দেখে নেওয়ার হুমকি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. জ্ঞান ব্রতকে ঔষুধ কোম্পানির নির্দিষ্ট একটি পণ্যের প্রেসক্রিপশন না দেওয়ায় হুমকি দিয়েছেন কেমিস্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধি মো. রুপম। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৭ মে, বুধবার সকালে। ওইদিন স্বাস্থ্য কমপ্লেক্সে রাউন্ড শেষ করে রোগীদের ছাড়পত্রে প্রয়োজনীয় ওষুধ লিখছিলেন ডা. জ্ঞান ব্রত। এ সময় হঠাৎ করেই কেমিস্ট কোম্পানির প্রতিনিধি মো. রুপম তার কাছে এসে জানতে চান কেন তার কোম্পানির ঔষুধ প্রেসক্রিপশনে লেখা হয়নি।

ডা. জ্ঞান ব্রত জানান, “আমি রোগীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ঔষুধ প্রেসক্রিপশন করি। কোনো কোম্পানির পণ্য নির্দিষ্ট করে লেখার সুযোগ নেই। আমি তাকে এ কথাই বলি। তখন রুপম আমাকে বলে, ‘আপনি যদি আমার ওষুধ না লেখেন, আমি দেখে নেব কিভাবে ঔষুধ লেখা যায়।’ এ কথার মাধ্যমে সে সরাসরি হুমকি দেয়।”

এ বিষয়ে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অশিত কুমার বলেন, “আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান এ বিষয়ে মুঠোফোনে বলেন, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। একজন ঔষুধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক চিকিৎসককে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসক্রিপশন নির্ভর করে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের অভিজ্ঞতার ওপর। সেখানে কোনো কোম্পানির চাপ প্রয়োগ চিকিৎসার নৈতিকতার পরিপন্থী।

এই ঘটনায় মধুখালী স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71