1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী উপজেলায় ধানের শীষের পক্ষে উলামা-দলের নির্বাচনী সভা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

মধুখালী উপজেলায় ধানের শীষের পক্ষে উলামা-দলের নির্বাচনী সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ত্রয়োদশ াজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা)আসনের ফরিদপুরের মধুখালীতে উপজেলা উলামাদলের আয়োজনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা উলামাদলের সভাপতি মাওলানা মোঃ রাজিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক,
সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা উলামাদলের সাধারন সম্পাদক মোঃ মোফাজ্জোল হোসেন,পৌর উলামাদলের সভাপতি মোঃ ফরিদ মিয়া,

উপজেলা উলামাদলের সিনিয়র সহসভাপতি মোঃ জালাল মাতব্বা,মোঃ আমিনউদ্দিন জিহাদী, মোঃ নাসির উদ্দিন মিন্টু,হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, হাফেজ মোঃ আলম হোসেনসহ প্রমুখ।

বক্তাগণ ১২ ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বক্তব্য রাখেন। আলোচনা পরবর্তী একটি র‍্যালী ঢাকা-খুলনা মহাসড়ক ও মধুখালী বাজার প্রদক্ষিণ করে মধুবনের সামনে সাংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71