1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর প্রবাসীর চতুর্থ শ্রেণীর ছাত্র তামিম তালুকদারের (১১) লাশ উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর প্রবাসীর চতুর্থ শ্রেণীর ছাত্র তামিম তালুকদারের (১১) লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মধুখালী প্রতিনিধি:-

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর প্রবাসীর চতুর্থ শ্রেণীর ছাত্র তামিম তালুকদারের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তামিম তালুকদারে রায়পুর ইউনিয়নের বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে।

এ ঘটনয় তুহিন (৩২) ও আমিরুল (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তুহিনের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় ও আমিরুলের বাড়ি মাগুরা জেলার সদর থানায়।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট তামিম নিখোঁজ হয়। ওই দিন রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ১৮ আগস্ট তুহিন শেখ নামে এক যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ওইদিন রাতেই একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি জমির আইলে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আমিরুল ইসলাম নামে আরো একজনকে আটক করে পুলিশ।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পরই ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

টাকা দিতেও চেয়েছিল পরিবার, তারপরও শেষ রক্ষা হয়নি। এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71