1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাব সাংবাদিকদের সাক্ষাত ও আলোচনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাব সাংবাদিকদের সাক্ষাত ও আলোচনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার বিকাল ৪:১০ ঘটিকায় ফরিদপুরের মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মৃধা মনিরুজ্জামান মুন্নু, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হেলাল, মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবিন, রমজান আলী বিশ্বাস, সহ- সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, দপ্তর সম্পাদক শহিদুল, অর্থ সম্পাদক সালেহীন সোয়াত সাম্মী, সাংবাদিক পার্থ রায় ও আব্দুলাহ সহ প্রমুখ।

উক্ত সভায় নবাগত ইউএনও মোঃ আবু রাসেল সাংবাদিকদের সাথে তাঁর দায়িত্ব পালনের সময় ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে, তা আমাকে দ্রুত জানাবেন। আমি আপনাদের সহযোগিতার জন্য সঙ্গে থাকবো ।

এ সময় তিনি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান জানান।

সাংবাদিকরা ইউএনও’র বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71