1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী প্রেসক্লাব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালী প্রেসক্লাব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার মাল্টিপারপাস হল রুমে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যাক্ষ মো: নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মো: নুরু নবী মিয়াসহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথিদের ফুল ও ক্রেস তুলে দেন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।


এ সময় খন্দকার নাসিরুল ইসলাম প্রেসক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের দর্পন সাংবাদিকের লেখনীর মাধ্যমে যে কোনো সমস্যা তুলে ধরা, বস্তুনিষ্ঠ তথ্য প্রধান করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের নৌতিক দায়িত্ব যেকোনো সমস্যা কিংবা যেকোনো অপরাধ আপনারা তুলে ধরবেন লেখনীয় মাধ্যমে।

কমিটি পরিচিতি সভা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এ সময় গান পরিবেশন করেন আরটিভির সংগীত শিল্পি মুক্তি এবং উর্মি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71