1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয় - তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয় – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ কষছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বাড়বে।

সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব কষছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। আশা করি, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

প্রসঙ্গত, ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71