1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের ঢল নেমেছে। বিশ্ববিদ্যালয়ের নারী হল থেকে ছাত্রীরা রাজুতে এসে অবস্থান নিয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হন। পরে অন্যান্য নারী হলের শিক্ষার্থীরাও তাতে যুক্ত হন। তারা মিছিল নিয়ে হলপাড়াসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হন।

রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তারা। রাজু ভাস্কর্যে এসে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঙ্গ দ্যা রেপিস্ট’, চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’সহ স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিগত সময়ে হওয়া ধর্ষণের বিচারের দাবি জানিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে আসে। মিছিলে তারা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যদণ্ড কার্যকর এবং বিগত বছরগুলোতে যারা ধর্ষণের সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রীরা। মাগুরায় একটি শিশুকে ধর্ষণের ঘটনায় তারা এক মিনিট নিরবতা পালন করেন। এরপর একজন নারী শিক্ষার্থী স্লোগান দেন, ‘আমরা কি ধর্ষকদের বাইরে দেখতে চাই?’ তখন বাকি ছাত্রীরা সমস্বরে ‘না’ বলে ওঠেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71