1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় কমিশনারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ধর্মীয় মূল্যবোধ থেকে, ধর্মীয় নিয়ম মেনে আজকের এই মাহফিলের আয়োজন। ময়মনসিংহবাসীর সাহচর্য পাওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছি। এ সময় উপদেষ্টা সবার মনবাসনা যেন পূরণ হয় এবং দেশে যেন শান্তি ফিরে আসে, সেই কামনা ব্যক্ত করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম, ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ জাকির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71