1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্রাজিলে জি-২০ সভায় অংশগ্রহণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্রাজিলে জি-২০ সভায় অংশগ্রহণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ব্রাজিলের জি-২০ প্রেসিডেন্সির আমন্ত্রণে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, নারীর ক্ষমতায়ন বিষয়ক জি-২০ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১১ অক্টোবর এই মন্ত্রী পর্যায়ের সভাটি এমপাওয়ারমেন্ট অভ্‌ উইমেন ওয়ার্কিং গ্রুপের (EWWG)-এর ৪র্থ সভার পর অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা এমন একটি বিশ্ব তৈরির জন্য একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানান যেখানে নারী ও মেয়েরা সহিংসতা, বৈষম্য এবং সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে পারে। তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শারমীন এস মুরশিদ বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য জি-২০ ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জি-২০ এর নারী ক্ষমতায়ন ওয়ার্কিং গ্রুপের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উদ্ভাবনী ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রচারে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। বিশ্বব্যাপী নারীরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। অহিংসা, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের মতো সর্বজনীন মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সকলকে আহ্বান জানান।

সফরকালে উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দের সাথে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা এবং নারী বিষয়ক মন্ত্রী সিডা গনসালভেসের সাথে নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন। দক্ষিণ আফ্রিকার মন্ত্রী লিডিয়া সিন্ডিসিওয়ে চিকুঙ্গার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। ইউএস অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ফর গ্লোবাল উইমেনস ইস্যু, গীতা রাও গুপ্তাও উপদেষ্টা মুর্শিদের সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত গুপ্তা বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71