1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না: ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না: ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অতীতেও মাইনাস টু ফর্মুলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিরাজনীতিকরণের সমালোচনা করে বলেন, ‘বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার চিন্তা করলে এর ফল ভালো হবে না।’

আজ রোববার বিকেলে রাজধানীতে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চিন্তা করলে পরিস্থিতি ভালো হবে না বলে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে চাইলেও পারেনি, বিএনপি এক আছে থাকবে।’

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।

বিএনপির মহাসচিব বলেন, ‘একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে প্রয়াত সাদেক হোসেন খোকাকে দেশের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণে থাকবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের শাসনের অবসান হলেও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71