1. admin@timesnews71.com : অ্যাডমিন :
“মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর” | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

“মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

আজ বিদ্যুৎ ভবনে জামালপুর জেলায় ‘মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট’ বাস্তবায়নের জন্য বি-আর পাওয়ারজেন কোম্পানি লিমিটেড ও সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (সিআইআরই) চায়না-এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বি-আর পাওয়ারজেন-এর পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দূর্জোটি প্রসাদ সেন ও আইআরইসি’র পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝিউসেন ওয়াং (Xusen Wang) স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ হাজারো বাধা-বিপত্তি সত্বেও নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। ৪০% বিদ্যুৎ পরিস্কার জ্বালানি হতে উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করা যাচ্ছে ২০৩০ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এ সময় তিনি সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লীষ্টদের অনুরোধ করেন।

সিআইআরই, চায়না এবং বি-আর পাওয়ারজেন লিমিটেড এর মধ্যকার জয়েন্ট ভেঞ্চার কোম্পানির শেয়ার সিআইআরই’র ৭০% ও বি-আর পাওয়ারজেন-এর ৩০%। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে এই কোম্পানিটি। প্রকল্পে পূনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মার্কেট, পুকুর, কবরস্থানসহ ২৪১টি পরিবারকে পূর্নবাসন করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের আওতাধিন দপ্তর/সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71