1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মানিকগঞ্জের বিমান তৈরি করা যুবককে সহায়তা প্রদান করলেন তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানিকগঞ্জের বিমান তৈরি করা যুবককে সহায়তা প্রদান করলেন তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক সৃষ্টি করেছেন। তার এমন কাজে খুশি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন।

প্রতিনিধি দল জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। তার এই উদ্ভাবনী কাজ দেখে যেমন অভিভূত হয়েছেন, তেমনি প্রশংসাও করেছেন তিনি। দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটের টিকিট করে তাকে প্লেনে চড়ানোর মাধ্যমে উৎসাহ প্রদান করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এছাড়াও, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা (২৮)। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71