1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্য গুরুত্বপূর্ণ - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্য গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হলেও পরিবেশের স্বাস্হ্যকে গুরুত্ব দেয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে।

উপদেষ্টা আজ সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্ঠান আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কি না তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরনের খাদ্য দিয়ে আমাদের কোনো লাভ নেই। তিনি বলেন, প্রাইভেট সেক্টর সরকারের সাথে মিলেমিশে কাজ করলে জনগণের নিকট আরো বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রোফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ সাফওয়ান সদ্যের নামে মূল ফটকের নামকরণ উদ্বোধন করেন। এসময় শহিদ সাফওয়ান সদ্যের বাবা ডা. আখতারুজ্জামান লিটন, মাতা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক একাডেমির কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

একই দিনে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমিতে Professional Skill Development Training Through ” Specialized Training Course (STC) For the Livestock Officers এর সমাপনী কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ কোর্সে বিসিএস লাইভস্টক ক্যাডারের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সেজন্য আগামীকাল থেকে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্ট-সহ সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করবে। পণ্য সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এমন উদ্যোগ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মোঃ বয়জার রহমান, এলআরআই’র পরিচালক ড. মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তর ও এলআরআ’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈজ্ঞানিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71