1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তা‌হের শেষ দি‌কে ঢাকা সফ‌রে আস‌ছেন। বাংলা‌দেশে সরকা‌রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়া‌শিংট‌নের সম্পর্ক নি‌য়ে আলোচনা কর‌তে গরের এ সফর হ‌তে যা‌চ্ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী গরের ঢাকা সফর নি‌য়ে আলোচনা চল‌ছে। এখ‌নো চূড়ান্ত তা‌রিখ হয়‌নি। ত‌বে আগামী সপ্তা‌হের শেষ দি‌কে তি‌নি ঢাকা আস‌তে পা‌রেন।

ঢাকার একটি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান বর্তমা‌নে যুক্তরা‌ষ্ট্রের নিউইয়র্ক সফ‌রে র‌য়ে‌ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ বিষয়ে কাজ সেরে ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন। এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তার দেশের ফেরার কথা রয়েছে। সেই হি‌সেব অনুযায়ী, গ‌রের ঢাকা সফর চূড়ান্ত হ‌বে; অর্থাৎ গর ২৯-৩০ জুলাই ঢাকা সফর কর‌তে পা‌রেন।

উ‌ল্লেখ্য, সার্জিও গর মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হি‌সে‌বে প‌রি‌চিত। তি‌নি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপা‌শি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে, গর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছি‌লেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71