1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজধানীর মালিবাগে অবস্থিত ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন লাগার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের চলন্ত গাড়িতে আগুন দেখা যায়। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। গাড়িটি আংশিক পুড়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71