1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি: অ্যাটর্নি জেনারেল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি: অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত সময় (আওয়ামী সরকার) পুলিশ বাদী হয়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৩৬ জুলাইয়ের পর রাজনৈতিক মামলা ও পুলিশ বাদী হয়ে মামলা হয়নি। বিগত সময় ৭০০ মানুষ গুম হয়েছে, বর্তমানে তা বন্ধ রয়েছে। বিগত সরকার সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। ৩৬ জুলাইয়ের পর বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়েছে। কিন্তু এখনো মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি। ময়মনসিংহ নগরের একটি রিসোর্টে আজ বৃহস্পতিবার এক কর্মশালায় এ কথাগুলো বলেন তিনি।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক দিনব্যাপী এই কর্মশালা বেলা সোয়া ১১টায় শুরু হয়। এতে বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

কর্মকর্তাদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, ‘১৯৭১ সালে লাখো মানুষের রক্ত ঝরেছিল। বিগত ১৫ বছরে যেসব মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাঁদের রক্তের ঋণ শোধ করতে হবে। যারা ৩৬ জুলাই পর্যন্ত পাখির মতো গুলি করেছে, তাদের বিরুদ্ধে মামলায় সাক্ষী নিতে সময় লাগছে প্রসিকিউশনের।’ এ সময় তিনি মামলাগুলো ভিন্নভাবে দেখার জন্য বিচারকদের প্রতি অনুরোধ করেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কোনো অঙ্গ যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তার প্রভার অন্যদের ওপর পড়ে। গত ৫ আগস্টের আগে কেউ বাধ্য হয়ে, কেউ অতি উৎসাহিত হয়ে নানা অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর মামলার হিড়িক পড়ে। তখন মামলায় ৫ হাজার থেকে ১০ হাজার আসামি দেওয়া হয়, কিন্তু কিছু করার ছিল না। নিরীহ কোনো লোককে গ্রেপ্তার না করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে মামলাগুলোর তদন্তে যে অসুবিধা হচ্ছে, সে সম্পর্কে বিচার বিভাগ বিবেচনায় নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71