1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ও বকেয়া আদায়' | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ও বকেয়া আদায়’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

অভিযান ০১:
আজ মেঢাবিবি-৪ এ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মিরপুরের রূপনগরে আলহামদুলিল্লাহ ওয়াশিং, এসবি ফ‍্যাশান এন্ড ডিজাইন, কেএম ওয়াশিং প্লান্ট, স্বপ্ন ওয়াশিং এন্ড ডাইয়িং, জেএস লন্ড্রি ফ্যাশন ও ভাই ভাই ইন্টারন‍্যাশনাল নামক প্রতিষ্ঠানসমূহের ৫টি বয়লার ও ২৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়েছে।

অভিযানে আবাসিক শ্রেণিতে অবৈধভাবে ১২টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন এবং একজন গ্রাহকের ৭৫,২০০/- টাকা বকেয়া আদায় করা হয়। উল্লেখ্য, সর্বমোট বিচ্ছিন্নকৃত গ‍্যাস লোডের পরিমাণ ২৩,৯৫২ সিএফটি/ঘন্টা।

অভিযানে ৫০ ফুট ৩/৪ ইঞ্চি এম.এস পাইপ, ৬০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩৫ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ, ১টি বুস্টার, ১টি বুস্টার বক্স, ৩টি রেগুলেটর সেট, ৪টি ১ ইঞ্চি ভালভ ও ২টি সিসি ক্যামেরার হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে।

অভিযানে স্বপ্ন ওয়াশিং কারখানাকে ৪০ হাজার টাকা এবং কেএম ওয়াশিং কারখানাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। বাকি কারখানাগুলোতে কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

অভিযান ০২:
মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ (ডেমরা) এর সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আজ ডেমরার ঠুলঠুলিয়ায় আরো একটা অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নিউ কালার ওয়াশিং কারখানা, এশিয়ান প্লাস বেকারি, নিউ জিন্স ওয়াশিং কারখানা, একটি চুন কারখানা ও একটি অবৈধ আবাসিকের মোট ৬টি ড্রায়ার, ১টি ওভেন ও ৫টি পাইপ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়। এতে প্রায় ২৮৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হয়েছে। এ সময় ১০০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, একটি কম্প্রেসার ও একটি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়।

অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্ট-এর মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী এশিয়ান প্লাস বেকারিকে ২০ হাজার টাকা এবং নিউ জিন্স ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকি ২টি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ডের আওতায় আনা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71