1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনও আপস নেই। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রয়াণে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?

একটা চক্রান্ত চলছে, বাংলাদেশে কীভাবে নির্বাচনটা পিছিয়ে দেয়া যায়— এমন অভিযোগ করে আশাবাদও ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। বললেন, তবে আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।

মির্জা ফখরুল বলেন, ’২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মানে এই না আমাদের ১৫ বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71