1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযোদ্ধাদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির নির্দেশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মুক্তিযোদ্ধাদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির নির্দেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

 

মুক্তিযোদ্ধাদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা সেবা সহজীকরণের পাশাপাশি আরও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে মুক্তিযোদ্ধা বিসিএস অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির বীর মুক্তিযোদ্ধারা সাক্ষাৎ করতে এলে উপাচার্য এই নির্দেশনা দেন।

 

উপাচার্য বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য। জীবনের শেষ পর্যায়ে এসে তারা যাতে যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার এবং অগ্রাধিকারের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা বিসিএস অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির আহ্বায়ক সচিব (অব.) বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মনসুরুল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অতিরিক্ত সচিব (অব.) ড. মো. আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71