1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন, দেশে-বিদেশে সহায়তাকারীরা সহযোগী মুক্তিযোদ্ধা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন, দেশে-বিদেশে সহায়তাকারীরা সহযোগী মুক্তিযোদ্ধা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে এ অধ্যাদেশে জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এতে নতুন সংজ্ঞার পাশাপাশি আগের আইনের ১০টি ধারায় বেশ কিছু সংশোধনও আনা হয়েছে। আগের আইনের প্রস্তাবনার জাতির পিতা, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া, যোদ্ধাদের চিকিৎসায় যুক্ত এবং নির্যাতিত নারীরাই কেবল বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। এর বাইরে মুজিবনগর সরকারসহ দেশে-বিদেশে যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হবে।

নতুন সংজ্ঞায় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন।

এর আগে গত ১৫ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ ২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71