টাইমসনিউজ ডেস্ক:-
আজ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে কতৃক ট্রাস্টের কল্যাণ কার্যক্রম ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ৬ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মাহবুবের রহমান (অতিরিক্ত সচিব) এর নির্দেশনায় কল্যাণ বিভাগের পরিচালক যুগ্ম সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের কল্যাণে কি করা যায়, কি করলে ভালো হবে, সরকারের সহযোগিতা কতটুকু আগামীতে কতটুকু অগ্রসরের মাধ্যমে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের মঙ্গলের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানদের নিয়ে কর্মশালায় সবাই বলেন আমাদের ভাতা বিতরণ অর্থ মুক্তিযোদ্ধাদের সন্মান বৃদ্ধির লক্ষ্যে সরাসরি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধিনে আনার অনুরোধ করেন। মুক্তিযোদ্ধা সন্তানদের পরবর্তী সরকারি কোটার যথাযথ প্রয়োগ ও ঢাকায় বসবাসকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের থাকার জন্য স্থায়ী বাসা-বাড়ির ব্যবস্থার অনুরোধ করেন। খেতাবপ্রাপ্তদের সাথে যুদ্ধাহত ও শহীদ পরিবারদের কেও ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি জোর দাবী জানায়।
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন প্রতিটি বিষয় আমি নোট করলাম, মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকার সম্ভাবনা রয়েছে, ট্রাস্ট নিয়ে আলোচনার জন্য। আমি প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সব বিষয় তুলে ধরবো।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯