1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। বুধবার (২০ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমকে চেয়ারম্যান করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ অনুসারে সরকার আগামী তিন বছরের জন্য এই ১১ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করেছে।

কাউন্সিলে চেয়ারম্যান ছাড়া অন্য সদস্যরা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, মেজর (অব.) কাইয়ুম খান, ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, হাবিবুল আলম বীর প্রতীক এবং খ ম আমীর আলী। এছাড়া সদস্য সচিব হিসেবে থাকবেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক।

অন্যদিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৯ সদস্যের নির্বাহী কমিটিতেও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে সভাপতি করা হয়েছে। মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক, মনোয়ারুল ইসলাম, কর্নেল (অব.) মাহমুদুর রহমান চৌধুরী, মেজর (অব.) মিজানুর রহমানকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবেরা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য সচিবের দায়িত্বে থাকবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71