1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে যান জামায়াত নেতা লতিফুর রহমান। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে যান জামায়াত নেতা লতিফুর রহমান।

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপমহাপরিদর্শকের এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দিতে বাধা দেওয়া এবং তাঁর দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামায়াত এক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে চেষ্টা করেও জামায়াত নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল শনিবার বিকেলে শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহীর উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। 

সেই অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মো. তরিকুল আলম। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তাতে বাধা দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, ‘আমি বক্তব্য শুরুর কিছু পরেই চিৎকার চেচামেচি শুরু হয়ে যায়। একপর্যায়ে আমাকে মাইক্রোফোন ফেরত দিতে বলা হয়। আমি আমার কথাগুলো বলতেই পারিনি।’ তিনি বলেন, ‘আমি কোনো দলের লেজুড়বৃত্তি করি না। এরপরও আমাকে কথা বলার সুযোগ দেয়া হয়নি।’

অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, তরিকুল আলম মহান মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের অভ্যুত্থানকে না মেলানোর অনুরোধ জানান। এ সময়ই লতিফুর রহমান তাঁকে বাধা দেন। নিজের আসন থেকে উঠে বারবার তরিকুল আলমের দিকে তেড়ে আসেন।

অনুষ্ঠানের একটি ভিডিওতেও দেখা যায়, বারবার তরিকুল আলমের দিকে তেড়ে যাচ্ছেন লতিফুর রহমান। অনুষ্ঠানের আয়োজক পুলিশ কর্মকর্তাসহ উপস্থিত অন্যরা তাঁকে থামানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে লতিফুর রহমানের সঙ্গে কথা বলার জন্য তাঁর ব্যবহৃত নম্বরে কল করা হলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, তিনি বাড়িতে নেই। এ সময় কল গ্রহণকারী তাঁর বিকল্প ফোন নম্বরও চাইলেও তিনি তা দিতে চাননি।

তবে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। অনুষ্ঠানটি উন্মুক্ত হওয়ায় আমন্ত্রিত নন এমন অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71