1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়ে যা বলল ভারতের ক্রিকেট বোর্ড | টাইমস নিউজ ৭১
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাবার ‘চেয়ার’ পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ঈদের আগেই শুরু শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার – শিক্ষা মন্ত্রীদ্বয় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হব – স্বরাষ্ট্র মন্ত্রী অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী যারা বিএনপিকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার অধিকার সমান – প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান – স্বরাষ্ট্রমন্ত্রী নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী মিলন

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়ে যা বলল ভারতের ক্রিকেট বোর্ড

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:-

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রয়োজনে ফিজের বদলে অন্য খেলোয়াড় নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে অনুমতিও দেবে বিসিসিআই।

মুস্তাফিজকে বাদ দেওয়া নির্দেশ দিয়ে বিসিসিআই সচিব বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায় সেটিরও অনুমতি দেয়া হবে।’

ভারতের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, ‘কলকাতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজ) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ টাইগার পেসারকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সংগীত সোম।

এর আগে, বিসিসিআই জানিয়েছিল কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সে সময় দেশটির গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71