1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মেহেদি রাঙানো দুই হাত বাঁধা মৃত সেই তরুণীর পরিচয় মিলেছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মেহেদি রাঙানো দুই হাত বাঁধা মৃত সেই তরুণীর পরিচয় মিলেছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে পাওয়া মেহেদি রাঙানো দুই হাত বাঁধা তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নাম জ্যোৎস্না বেগম। সে নীলফামারী জেলার ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর স্কুল পড়ুয়া মেয়ে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। সোমবার (২৩ সেপ্টেম্বর) আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী মরদেহের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ দিন আগে একই জেলার চাপানী এলাকার জহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জ্যোৎস্না বেগমের। বিয়ের পরে চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিল জ্যোৎস্না। এরপর ২০ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জ্যোৎস্না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তাদের সন্দেহ যে জ্যোৎস্না তার ছেলে বন্ধুর সঙ্গে পালিয়েছে।

এদিকে, নিখোঁজের চারদিন পর তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জ্যোৎস্নার দুই হাত পিছমোড়া করে বাঁধা। গলায় সিলভার রঙের মালা। মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া। পরনে কালো রঙের জামা ও পায়জামা। তাঁর দুই হাত মেহেদি দিয়ে রাঙানো ছিল। ইংরেজিতে লেখা ‘আই লাভ ইউ’। এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে ও প্রকৃত অপরাধীকে জানা যাবে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71