1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মেহেরপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা, আটক-২ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মেহেরপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা, আটক-২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আলী আহসান রবি:-

মেহেরপুরে সদর উপজেলা রায়পুর মাঠে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে প্রেমিকা,ঘটনায় সাথে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ, ধর্ষণের ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার রাজাপুর মাঠে বুধবার সন্ধ্যায় ঘটেছে,আটক দুই ধর্ষক হলেন রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম,জামাত আলীর ছেলে রাকিবুল ইসলাম, অন্য দিকে আরেক ধর্ষক নজরুল ইসলামের ছেলে মিনারুল পালাতক রয়েছেন।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ দুপুরে দুই আসামিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসেন, বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ রাতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, আটককৃত দুই ধর্ষককে শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী তার প্রেমিক সরকারি কলেজের অনার্সের ছাত্রের সাথে মোটরসাইকেল যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন, পরে সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে আসার সময় তিন যুবক তাদের পথরোধ করে, এসময় তারা ওদের দু’জনকে নানা প্রশ্ন করতে থাকে, কথা কাটাকাটির একপর্যায়ে তারা প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পিছনে আম বাগানে নিয়ে যায়, এসময় তারা প্রেমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন, চাঁদা না দিলে তাদের দু’জনকে বিবস্ত্র করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন, এসময় প্রেমিক তার প্রেমিকাকে তিন যুবকের কাছে রেখে টাকা নিতে মেহেরপুর শহরে আসেন, টাকা নিয়ে ফিরে গিয়ে দেখেন তার প্রেমিকা কান্নাকাটি করছেন, পরে প্রেমিকা জানান তাকে জোর করে ৩ জন তাকে ধর্ষণ করেছে, এসময় সে অসুস্থ হয়ে পড়ে, প্রেমিক তখন পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসী-সহ তার বন্ধুদের খবর দেয়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়।
পরে ধর্ষণের স্বীকার প্রেমিকা নিজে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, মামলায় ৩ যুবককে আসামী করেছেন,

মেহেরপুর সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আমি তদন্তাকারি কর্মকর্তা নিযুক্ত হয়েছি, ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন, ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে, পালাতক আসামি কে আটকের জন্য পুলিশ অভিযান চলমান রয়েছে, বৃহস্পতিবার ধর্ষণের শিকার কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, আটককৃতদের শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71