1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মোসাদের ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মোসাদের ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন ভবনে আজ মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এ ছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক কেন্দ্রের ভবনেও হামলা চালিয়েছে দেশটি। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এতে কতজন হতাহত হয়েছে, তা জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই হামলার দাবি করেছে। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক সেন্টারের ভবনে আঘাত হেনেছে।

এ নিয়ে সরাসরি কিছু জানানো হয়নি ইসরায়েলের পক্ষ থেকে। তবে তারা বলছে, হার্জলিয়া এলাকায় স্পর্শকাতর কিছু জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলা সামরিক স্থাপণায় হয়েছে বলে নিশ্চিত না করলেও তারা বলছে, এ ধরনের জায়গা প্রভাবিত হয়েছে।

এ সংক্রান্ত বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে। তাতে দাবি করা হচ্ছে, ইসরায়েলি জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। ভিডিওতে দেখা যায়, ধোয়া উড়ছে একটি ভবনের চারপাশে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে মধ্যপ্রাচ্যে পাঠানোর চিন্তা করছেন তিনি। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আলাপ করবেন তারা। এয়ার ফোর্স ওয়ানে এসব মন্তব্য করেন ট্রাম্প।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71