1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নির্দেশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নির্দেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।

মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি ও পর্যালোচনা সভায় এসব নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ৯টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ দেয়া হয়েছিল ১৪২৩ কোটি ৬৫ লাখ টাকা। অক্টোবর ২০২৪ পর্যন্ত ব্যয় করা হয়েছে ১৬ কোটি ৬৫ লাখ টাকা।

সভায় আরো জানানো হয়, এডিপিভুক্ত ৯টি প্রকল্পের মধ্যে রয়েছে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ, মুক্তিযুদ্ধকালে মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ, শহীদ মুক্তিযোদ্ধা ও অন্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক প্রকল্প, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল ও দেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ।

উপদেষ্টা ফারুক ই আজম প্রকল্পগুলোর ক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্প পরিচালকরা এ সময় প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।

উপদেষ্টা আরো বলেন, প্রত্যেক দপ্তর ও সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71