1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যশোরে সেনাপ্রধান শফিউদ্দিনের রাজকীয় বিদায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যশোরে সেনাপ্রধান শফিউদ্দিনের রাজকীয় বিদায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডিকে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেছে। আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তাঁর বিদায়ী বক্তব্য রাখেন।

সেনাবাহিনী প্রধান তাঁর মূল্যবান বক্তব্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর পূর্বে, সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। এছাড়াও, সেনাবাহিনী প্রধান যশোর এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, তিনি গত ৮ই মার্চ ২০২২ তারিখে কোর অব সিগন্যালস এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অব সিগন্যালস এর জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ ৫৫ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71